| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে মিল্লাত মার্কেটের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০১:০৪:২৭:পূর্বাহ্ন  |  ৪৩৩৫৫৯ বার পঠিত
নাটোরে মিল্লাত মার্কেটের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মিল্লাত মার্কেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় মিল্লাত মার্কেটের সামনে প্রায় ৪২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪