| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে ‘খারাপ যোদ্ধা, ভালো দরকষাকষিকারী’ বললেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২২:৪৮:১৭:অপরাহ্ন  |  ৪০০৪৩২ বার পঠিত
ইরানকে ‘খারাপ যোদ্ধা, ভালো দরকষাকষিকারী’ বললেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘খারাপ যোদ্ধা কিন্তু ভালো দরকষাকষিকারী’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে ‘মরিয়া’ হয়ে উঠেছে।

সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে ভিক্ষা করছে, তবে প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না। তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও তাদের আলোচনার দক্ষতার প্রশংসা করেন।

তবে এই মন্তব্যের পাশাপাশি সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তাও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রের দাবিকৃত শান্তি প্রস্তাবকে পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে এবং সরাসরি আলোচনার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। ফলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪