| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৯:৩৬:৪৪:অপরাহ্ন  |  ৪০৩১৭২ বার পঠিত
দৌলতদিয়ায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এই নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাস। নোটিশটি পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে।

নোটিশে বলা হয়েছে, দুর্ঘটনাটি আপাতদৃষ্টিতে অঘটন মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতির বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, কর্মক্ষম ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয় করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সঙ্গে সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ প্রেরক অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়সাপেক্ষতার কারণে প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে, পরে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪