| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে ভ্যান চালকের বাড়িতে ডাকাতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৭:৫৮:৪৫:অপরাহ্ন  |  ৪০৫২২৩ বার পঠিত
দৌলতপুরে ভ্যান চালকের বাড়িতে ডাকাতি

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াজুল ইসলাম (৪৮) নামে এক ভ্যান চালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর-ফুটানি বাজার এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ভ্যান চালক রিয়াজুল ইসলাম বাবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই এলাকায় বিদ্যুৎ চলে গেলে রিয়াজুল ইসলামের বাড়ির সদস্যরা বাড়ির বাইরে বের হয়ে আসেন। এ সুযোগে মুখোশধারী ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিফন খাতুন (৪২) এর গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনার পর বিদ্যুৎ আসলে বাইরে থাকা পরিবারের সদস্যরা ঘরে গিয়ে নাসিফন খাতুনকে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

নাসিফন খাতুন তাদের জানান, আমি শুয়ে ছিলাম। হঠাৎ তিনজনমুখোশধারী ব্যক্তি হাসুয়া নিয়ে আমার গলায় ধরে। পরে তারা আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে চলে যায় তারা। 

এ ঘটনায় রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগপেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪