| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া দুর্ঘটনায় তিন জনের দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৭:৪৫:৪৫:অপরাহ্ন  |  ৪১৩৮৯৪ বার পঠিত
দৌলতদিয়া  দুর্ঘটনায় তিন জনের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার নিহত ৪ জনের মধ্যে ৩ জনের দাফন ও একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এঘটনায় নিহতদের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েছেন আত্মীয়স্বজন

কুষ্টিয়ার নিহতরা হলেন- কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), একই উপজেলার শোমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।

এদিকে খোকসায় নিহত আয়েশা সিদ্দিকা ও ইস্রাফিলের দাফন সম্পন্ন হয়েছে। দুপুর দুটোর দিকে রাজিবের শেষকৃত্য করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪