| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলের চুরি, লজ্জায় মায়ের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৫:৫৬:৪৮:অপরাহ্ন  |  ৪৫২২৬৯ বার পঠিত
ছেলের চুরি, লজ্জায় মায়ের আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিল হাটা গ্রামে বুধবার গভীর রাতে ৩ গরু চোরকে আটক করে স্থানীয় এলাকাবাসী। 

বৃহস্প্রতিবার (২৬মার্চ) সকালে গ্রাম্য বিচারের প্রস্তুতি চলাকালে, আটক গরু চোর সুজন মিয়ার মা ছেলের চুরি করতে গিয়ে আটকের খবর শুনে লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, ছেলের চুরির ঘটনায় লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নেন গর্ভধারিণী মা। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। 

আটক তিনজনকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন মহিলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত করে পরবর্তী আইনানৈক্যবস্থা গ্রহণ করা হবে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪