| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১৯

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৫:৩৬:৩৩:অপরাহ্ন  |  ৪৩৫৮৮৪ বার পঠিত
রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১৯

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার (২৬মার্চ) সকালের দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে তাঁরা ওই বাসে করে কর্মস্থলে ফিরছিলেন।

কাউখালী ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল মান্নান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখা যায়, স্থানীয়রাই ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসের ভেতরে বা নিচে আর কেউ আটকা পড়েননি বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে এসে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, আহত ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪