নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না, ইতিহাসটি কেউ নষ্ট করতে পারেনা, ইতিহাসকে কেউ এককভাবে বানাতে পারে না, সঠিক ইতিহাস সঠিক তথ্য একদিন মানুষের সামনে প্রকাশিত হবে।
আজকে দেখেন ফ্যাসিস্টরা গত বিশ বছর বাংলাদেশের মানুষকে বুঝতে দেয়নি কিন্তু আজকে নতুন করে কে স্বাধীনতার ঘোষক আজকে এটি লিখিত হবে। কে মুক্তিযোদ্ধ করেছিলো ঘোষণা দিয়েছিল কে কার কি অবদান এই অবদানকে বিএনপি সরকার কখনো অস্বীকার করে না।
আমাদের নেতা তারেক রহমান সাহেব শহীদ জিয়াউর রহমানের উত্তরাধিকারী উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না আপনারা দেখেছেন উনি এসে বলেছেন ৫ই আগস্ট এর আগে উনি আর ফেরত যেতে চান না। আমিও তাই শুরে একটি কথাই বলেছি নাটরের মাটিতে সন্ত্রাসী কর্মকান্ড বিশ বছর হয়েছে আমি ওই জায়গায় আর ফেরত যেতে চাই না।
প্রিয় ভাইয়েরা আমার এই জন্য এই কথা বলতে চাই বাংলাদেশের ইতিহাস যাদের যেটুকু অবদান যার যেটুকু ত্যাগ জিয়াউর রহমান সাহেবের যেটুকু ত্যাগ, ভাসানির যতটুকু ত্যাগ। যার যতটুকু ত্যাগ বাংলাদেশের মানুষ সঠিক ইতিহাস এটা জানতে চায়।
আমরা সেই সঠিক ইতিহাস ইনশাআল্লাহ আগামী দিনের বই পুস্তক এই সঠিক তথ্য আমরা প্রণয়ন করতে চাই। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলানায়তনে জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম