ঝিনাইদহ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ। পরে স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামালা আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক এম শাজাহান আলী, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম