| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৩:৪৫:৪৯:অপরাহ্ন  |  ৪২০২৮৬ বার পঠিত
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভবঘুরে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজিত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪