| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে সনাতন ধর্মালম্বীদের মহাষ্টমী স্নান অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১২:৩৮:৩৫:অপরাহ্ন  |  ৪০৩৭২৩ বার পঠিত
কালিহাতীতে সনাতন ধর্মালম্বীদের মহাষ্টমী স্নান অনুষ্ঠিত

 টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহাষ্টমী স্নান ২৬ মার্চ (বৃহস্পতিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঝিনাই নদীতে ভোর থেকেই শত শত ভক্ত-পুণ্যার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পবিত্র এই স্নানে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ভক্তরা সমবেত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাষ্টমী তিথিতে এই পবিত্র স্নান পাপমোচন ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ অংশ।

স্নান শেষে ভক্তরা কালিহাতীর কেন্দ্রীয় জয়কারী মন্দিরে সমবেত হয়ে পূজার্চনায় অংশ নেন। মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

এদিকে, এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে এক আনন্দঘন মেলা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টি ও খাবারের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রীর পসরা সাজানো হয়েছে। শিশু-কিশোরদের উপস্থিতিতে মেলায় বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা যায়।

স্থানীয় আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে মহাষ্টমী স্নান ও সংশ্লিষ্ট ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করায় সন্তোষ প্রকাশ করেছেন ভক্তরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪