| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় বাসডুবি: ১৮ মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ০১:৪৭:২৭:পূর্বাহ্ন  |  ৪০৭১৪৯ বার পঠিত
দৌলতদিয়ায় বাসডুবি: ১৮ মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৩ জন।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া বাসটি পানির ওপর তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

জানা যায়, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর ফেরিঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪