| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি নতুন সম্ভাবনার দেশ গড়তে কাজ করছি: সংস্কৃতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ০০:৩৬:১১:পূর্বাহ্ন  |  ৪৪৩৫৫১ বার পঠিত
একটি নতুন সম্ভাবনার দেশ গড়তে কাজ করছি: সংস্কৃতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-এ মহাঅষ্টমী স্নান উৎসবে অংশ নিয়ে সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (২৫ মার্চ) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যেই দেশের ঐক্য নিহিত রয়েছে। মত, ধর্ম ও রাজনৈতিক ভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ভিন্নতার মধ্য দিয়েই ঐক্য গড়ে তুলতে হবে।

বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাত-অস্থিরতার প্রেক্ষাপটে তিনি একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলার ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান ও সমৃদ্ধির জন্য বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্র ছিল এ ভূখণ্ড। ভ্রমণকারী ইবনে বতুতা-ও তাঁর ভ্রমণকথায় বাংলার ঐশ্বর্যের উল্লেখ করেছেন।

মন্ত্রী আরও বলেন, সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রয়াসে দেশ হারানো গৌরব ফিরে পেতে পারে। সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।

লাঙ্গলবন্দকে দেশের প্রাচীন ঐতিহ্যের অংশ উল্লেখ করে এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪