| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৮:৪৫:২০:অপরাহ্ন  |  ৪০৮৩১৯ বার পঠিত
ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বেশকিছু যাত্রীর হতাহতের শঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন বাসটি যাত্রীসহ ফেরিতে উঠছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।  ঢাকা এবং ফরিদপুর থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪