| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৮:৩৮:০৩:অপরাহ্ন  |  ৪০৮৭৫৭ বার পঠিত
বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কদমতলিতে বিএনপির ওয়ার্ড সভাপতির বাসা থেকে বদর উদ্দিন (২১) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে কদমতলির মুরাদপুরের বাসার সপ্তম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত বদর উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর পূর্বপাড়া গ্রামে। তার বাবার নাম মো. গোলাম মোস্তফা। ময়নাতদন্তের জন্য বদর উদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে মুরাদপুরের বাসাটির সপ্তম তলার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল এবং আংশিক পচনশীল ছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, বাসাটি ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম দিপুর। তিনি ইন্টারনেট ব্যবসায়ী। বদর উদ্দিন তার প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। রবিউল ইসলামের প্রতিষ্ঠানের মোট ৬ জন কর্মচারী ওই বাসাটির ৭ তলায় থাকত। সবাই ঈদের ছুটিতে বাড়ি গেলেও বদর উদ্দিন ঢাকাতেই ছিল।

তিনি জানান, মরদেহটি আংশিক পচনশীল ছিল। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বদর উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কদমতলি থানার ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি রবিউল ইসলাম দিপু জানান, মুরাদপুর আলী সরদার রোডে তার ৭ তলা বাড়ি রয়েছে। নিজেরা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। এলাকায় তার ইন্টারনেটের ব্যবসা রয়েছে। আর বাসাটির ৭ তলায় ছয়জন কর্মচারী থাকেন।

তিনি জানান, ঈদের ছুটিতে ৫ জন কর্মচারী বাড়ি গেলেও বদর উদ্দিন বাসাতেই ছিল। বুধবার সকালে উপরে উঠে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। তবে বাসার ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর থানা পুলিশে খবর দেয়া হয়। সে কী কারণে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪