| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেলমেট-কাগজপত্র বিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৮:০৬:০৮:অপরাহ্ন  |  ৪০৬৭৮৬ বার পঠিত
হেলমেট-কাগজপত্র বিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে তেলের জন্য পাম্পে জড়ো হয়ে হট্টগোলের চেষ্টা করা হয়েছে। এ কারণে পেট্রোল পাম্প গুলোতে তদারকি করছে পুলিশ। এ সময় হেলমেট- কাগজপত্রবিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল। লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকে পাম্প গুলোতে তেলের জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে চালকরা। এতে অতিরিক্ত চাপের কারণে দীর্ঘ লাইন পড়ে থাকায় হট্টগোল শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে তেল দেওয়া শুরু করে। এ সময় মোটরসাইকেলের হেলমেট ও কাগজপত্র না থাকা গাড়ি গুলোতে তেল না দিয়ে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সুশৃঙ্খলভাবে তেল যেন ভোক্তারা নিতে পারে। সে জন্য আমরা কাজ করছি, তদারকি করছি। কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

লক্ষ্মীপুর ট্রাফিক ইনচার্জ (টিআই) কামরুজ্জামান বলেন, পর্যন্ত তেল রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না নেওয়ার অনুরোধ করছি। তেল আসতে যত সময়, এর মধ্যে সবাই তেল নিতে পারবেন। তবে হেলমেট লাইসেন্স বিহীন মোটরসাইকেল নিয়ে কেউ তেল নিতে আসবেন না। সেগুলোকে আমরা আটক করছি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪