| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৭:৫২:৫৪:অপরাহ্ন  |  ৪১২৯৪৩ বার পঠিত
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ আকাশ মিয়া (২০), পিতা আজহার মিয়া ও মাতা মৃলাইলী বেগম এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের মোসাঃ সাদিয়া আক্তার (১৯), পিতা মৃত শুক্কুর আলী ও মাতা ইয়ানুর বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যায় দুইজন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪