| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ মার্চের কালরাত স্মরণে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি থাকছে না

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:০৯:২০:অপরাহ্ন  |  ৪২৬৪৭১ বার পঠিত
২৫ মার্চের কালরাত স্মরণে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি থাকছে না
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে এ বছর আর প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে না। আগে থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (২৫ মার্চ) সারাদেশে এক মিনিটের জন্য এই প্রতীকী ব্ল্যাকআউট হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কেন এই কর্মসূচি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান চালায়। ওই রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। বিশেষ করে জগন্নাথ হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালানো হয়, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের সময় ২৫ মার্চ ‘কালরাত’ স্মরণে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি চালু করা হয়। গত বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪