| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৫:৩২:০৯:অপরাহ্ন  |  ৪৪০৪৪২ বার পঠিত
তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) মধ্য রাতে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সদর উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে হাকিম মিয়া(৪০), দেউলিয়াবাড়ি এলাকার আব্দুস ছালামের ছেলে হাফিজুর রহমান (৪০),বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল বেপারির ছেলে ফুল মিয়া (৩৮), মাদারগঞ্জ উপজেলার চানপুর এলাকার খোরশেদের ছেলে মো. শাহ জামাল (৫০), মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে মো. মারুফ হোসেন (২৪), সরিষাবাড়ি উপজেলার চর জামিরা এলাকার মৃত সোরহাব মন্ডলের ছেলে মো. জুগলু মিয়া (৪৪), একই এলাকার শাবান মুন্সীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫) ও সরিষাবাড়ি উপজেলার সেঙ্গুয়া এলাকার গোলাজার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৪০) প্রমুখ। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে কয়েকটি যানবাহনে জ্বালানি তেলের ড্রাম পাচার হচ্ছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাদের সন্দেহ হয়। স্থানীয়রা যানবাহনগুলো আটকে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পায়। পরে চালকসহ ১১ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়া সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ সাতজনকে আটক করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ওই সাতজনকে আটক করেছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। উপজেলা প্রশাসন সেখানে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাজনীন আখতার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। আর তেলগুলো পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪