| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১১:২২:০৩:পূর্বাহ্ন  |  ৪১৬২৬৪ বার পঠিত
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ শেষ করার পরই তিনি ডাকটিকিট উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

এদিকে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকও রয়েছে। বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪