| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুজানগরে সংঘর্ষে নিহত বেড়ে ২

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০৯:৩৬:৫৯:পূর্বাহ্ন  |  ৪৪৭৫৫৩ বার পঠিত
সুজানগরে সংঘর্ষে নিহত বেড়ে ২

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ (৬০) মারা যান। তিনি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

এর আগে সোমবার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চায়না খাতুন নামে এক গৃহবধূ নিহত হন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, মুনছুর খাঁ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল। রোববার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে রাজা গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চায়না খাতুন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।

আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মুনছুর খাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪