| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাত আবদুল্লাহ প্রকাশ করলেন ঈদ বরাদ্দের খরচের তালিকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০২:৫৪:১৮:পূর্বাহ্ন  |  ৪২৫০৭৩ বার পঠিত
হাসনাত আবদুল্লাহ প্রকাশ করলেন ঈদ বরাদ্দের খরচের তালিকা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকার খরচের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি এ তথ্য শেয়ার করেন।

পোস্টে উল্লেখ করা হয়েছে, দেবিদ্বারের দুঃস্থ ও গরিবদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে মোট ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে এই অর্থ বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত তথ্য নিরাপত্তার কারণে এনআইডি নাম্বার ও মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে।

বিতরণে ১০০০ জনকে ১০০০ টাকা করে নগদ দেওয়া হয়েছে এবং ৫০০ জনকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি এবং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সর্বাধিক প্রাপ্যদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ আরও জানান, সব সুবিধা বঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় আসেনি। সরকারি বরাদ্দের আওতায় এসেছে ১০০০ জন, এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। তাই প্রতিটি এলাকায় এখনও কিছু সুবিধা বঞ্চিত মানুষ থাকতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪