| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ২২:০৫:৪০:অপরাহ্ন  |  ৪২৬৮১৫ বার পঠিত
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৪টায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪