| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে বিয়ে বাড়িতে সংঘর্ষ, নিহত-২

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ২১:০৭:৪৮:অপরাহ্ন  |  ৪৪৪৮৭১ বার পঠিত
জামালপুরে বিয়ে বাড়িতে সংঘর্ষ, নিহত-২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।    তাদের একজন সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন। অন্যজন ঘটনাটি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে ।

সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সোহেল রানা (৩৫) ও মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে প্রায় এক মাস আগে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে রেজিস্ট্রি হয়। এর পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে স্ত্রীকে নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে গেলে তাকে মেয়ে দিতে অস্বীকৃতি জানান শ্বশুর লিটন মিয়া। এ ঘটনায় দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রতিবেশী সোহেল রানা। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ।

অন্যদিকে সোহেল রানার মরদেহ দেখে মঞ্জু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই ঘটনার পর অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।  পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪