| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: চৌধুরী এ্যানি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৫:৩৮:৩৭:অপরাহ্ন  |  ৪৩১৬০১ বার পঠিত
দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: চৌধুরী এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির সঙ্গে জড়িত হলে কোনো ব্যক্তি সে সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যদি কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু বিভাগীয় ব্যবস্থা নয় তিনি রাজনৈতিক ব্যক্তিও হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে।

তিনি দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন। জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে, যা আদৌ ফেরত পাওয়া যাবে কি না তা অনিশ্চিত। তার মতে, শুধু একটি নয় দেশের ৭-৮টি ব্যাংক বর্তমানে লুটপাট ও টাকা পাচারের কারণে অচল অবস্থায় রয়েছে।

মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অনেক বড় প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এর সুফল সাধারণ মানুষ পায়নি। ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন হয়েছে অর্থাৎ মেগা প্রজেক্টে হয়েছে মেগা দুর্নীতি।

এ্যানি চৌধুরী আরও বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস বা এলজিইডি যেখানেই হোক না কেন, কোনোভাবেই যেন দুর্নীতি না ঘটে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদেরই এর দায় নিতে হবে।

তিনি জানান, সরকার এ বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং প্রধানমন্ত্রীও দুর্নীতির বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪