| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টিতে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৩:৫৪:৩৭:অপরাহ্ন  |  ৪২৯৫৪৮ বার পঠিত
শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টিতে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত উচ্চপর্যায় বৈঠক হয়েছে। এতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন কর্মপরিকল্পনার ফলোআপ আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে, কোরিয়া, জাপান, চায়না, জার্মানি ইত্যাদি দেশে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ঋণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের একটি ব্যাংক ডেডিকেটেড করে এই ঋণ প্রদান করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই সুবিধা নিতে পারে।

নুরুল হক নুর আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে থাকা বাংলাদেশি শ্রমিকদের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ ও সংকট নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, তা পুনর্গঠন করতে বাংলাদেশের শ্রমবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া ভাষা শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপের মাধ্যমে দেশের মানুষ ভালো বেতনযুক্ত চাকরিতে সুযোগ পেতে পারবে।

জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য পূর্ববর্তী সরকারের সঙ্গে করা এমওইউ দ্রুত কার্যকর করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ইউরোপের কিছু দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে কনস্যুলার সেবা নিশ্চিত করার নির্দেশও প্রধানমন্ত্রীর দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়া ও প্রধানমাধ্যমের সঙ্গে সংযোগ বাড়ানো হবে। এছাড়া ১৮০ দিনের কর্মপরিকল্পনায় অভিবাসন ব্যয় নির্ধারণসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে তিনি আশ্বাস দেন, যুদ্ধের কারণে রেমিটেন্স বা শ্রমবাজারে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না। বরং পুনর্গঠনের কাজ শুরু হলে নতুনভাবে বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪