রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জননিরাপত্তা এবং মানুষজনের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের বিশেষ আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালেই পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে ঈদোত্তর শুভেচ্ছাও জানান, যাতে ভবিষ্যতে পুলিশ আরও সক্রিয়ভাবে জনসাধারণের সেবা করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা।
রিপোর্টার্স২৪/ঝুম