ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের শতবছরের ঐতিহ্যবাহী গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকে শুরু হয়ে বিকেল অবধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতির পটে বিদ্যায়লয়ের ছাত্র জীবনের বক্তব্য তুলে ধরেন বক্তরা।
বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুল মাননান শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনারারি প্রফেসর ড. মোহাম্মদ সাজাহান মিয়া ঢাকা বিশব্বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধন্যবাদ সিরাজুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শ্রীমান নির্মল চন্দ্র নাথ, প্রধান শিক্ষক শাওন হাওলাদার, ফকির সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তরিকুল ইসলাম, সাংবাদিক শাহাদাৎ হোসেন, ফকির মিজানুর রহমান, লাবলু ফকির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মোঃ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন সভাপতি গোবিন্দ উচ্চ বিদ্যালয় ছাত্র -ছাত্রী কল্যাণ পরিষদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথী ও বিশেষ অতিথিরা।
রিপোর্টার্স২৪/ঝুম