| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১০:৩০:৫৩:পূর্বাহ্ন  |  ৪৩৩৬২৩ বার পঠিত
ঈদের ছুটিতে সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে নেমেছে পর্যটকদের ঢল। ‘বাংলার ভূস্বর্গ’ খ্যাত এই পাহাড়ি গন্তব্যে উপচেপড়া ভিড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, তবে একই সঙ্গে দেখা দিয়েছে গাড়ির তীব্র সংকট ও ভোগান্তি।

ঈদের তৃতীয় দিন সোমবার খাগড়াছড়ি থেকে চার শতাধিক যানবাহন সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। পিকআপ, সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে পথে। তবুও পর্যাপ্ত গাড়ি না থাকায় অনেক পর্যটক চাইলেও সাজেকে যেতে পারছেন না।

খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলোকে সাজেকে প্রবেশের আগে বাঘাইহাট মাঠে স্কটের জন্য অপেক্ষা করতে হয়েছে, যা যাত্রাকে আরও সময়সাপেক্ষ করে তুলেছে।

খাগড়াছড়ির লাইনম্যান সৈকত চাকমা জানান, শুধু সেদিনই পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল মিলিয়ে প্রায় সাড়ে তিনশ’ যানবাহন সাজেকে প্রবেশ করেছে। এর বাইরে রয়েছে অর্ধশতাধিক ব্যক্তিগত গাড়ি। তবে সাজেক থেকে গাড়ি কম বের হওয়ায় তৈরি হয়েছে সংকট।

অন্যদিকে সাজেকের গাড়ি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ইয়াছিন আরাফত জানিয়েছেন, সোমবার সকাল থেকেই প্রায় তিনশ’ গাড়ি সাজেক থেকে বের হয়েছে এবং গত কয়েক দিনের তুলনায় এদিনই সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে।

এদিকে থাকার জায়গার ক্ষেত্রেও একই চিত্র সাজেকের ছোট-বড় মিলিয়ে ১১৮টি রিসোর্টের সব কক্ষই আগেই বুকিং হয়ে গেছে। এসব রিসোর্টে প্রায় তিন হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে, যা ইতোমধ্যেই পূর্ণ।

রাঙামাটির সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানিয়েছেন, ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব রুম বুকড। তবে পর্যটকের চাপ আরও বাড়লে আশেপাশের স্থানীয় বসতবাড়িতে থাকার বিকল্প ব্যবস্থাও করা হতে পারে।

তিনি আরও জানান, গত দেড় মাস ধরে সাজেকে পর্যটক সংখ্যা ছিল খুবই কম। তাই ঈদের এই ছুটিতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪