| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে ককটেল বানাতে গিয়ে যুবক আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০৮:৪৫:৫০:পূর্বাহ্ন  |  ৪২৯৫০৩ বার পঠিত
গোপালগঞ্জে ককটেল বানাতে গিয়ে যুবক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বানাতে গিয়ে মতিউর রহমান (২৫) নামে এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলছে গেছে।

আহত যুবক টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল বানানোর সময় হঠাৎ বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।

আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বিষয়টি সন্দেহজনক হলে গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্যসহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪