| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেঁতুলিয়ার দ্বিগুণ তাপমাত্রা টেকনাফে!

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০৪:১৭:৪৭:পূর্বাহ্ন  |  ৪৩৮৬৫৬ বার পঠিত
তেঁতুলিয়ার দ্বিগুণ তাপমাত্রা টেকনাফে!

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিভাগের টেকনাফে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগের তেঁতুলিয়ায় সর্বনিস্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সন্ধ্যা ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে টেকনাফে বৃষ্টিপাত হয়নি।

এদিন ঢাকায় সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৯ দশমিক ৫, রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ও সর্বনিম্ন ১৭ দশমিক ২, রংপুরে সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ও সর্বনিম্ন ১৭ দশমিক ৫, ময়মনসিংহে সর্বোচ্চ ২৬ দশমিক ৫ ও সর্বনিম্ন ১৮ দশমিক ৫, সিলেটে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ ও সর্বনিম্ন ১৮, চট্টগ্রামে সর্বোচ্চ ২৯ দশমিক ২ ও সর্বনিম্ন ২০ দশিক ৩, খুলনায় সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১৮ এবং বরিশালে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ও সর্বনিম্ন ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আর রাজশাহীতে ৩, রংপুরে ২, সিলেটে ৯ মিলিমিটার এবং চট্টেগ্রামে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪