| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান: চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৫:৪৩:২০:অপরাহ্ন  |  ৪৬৯১৬৫ বার পঠিত
জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান: চিফ হুইপ

রিপোর্টার্স ডেস্ক: বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (২২ মার্চ) দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। খুব দ্রুতই জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

নুরুল ইসলাম মনি উপকূলীয় এলাকার উন্নয়নে বড় পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো উপকূলীয় জেলাগুলোর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে তিনি সরকারের কাছে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান।

এর আগে সকালে বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে বরগুনার সব খাল পুনঃখনন করা হবে, যাতে কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হয়।

চিফ হুইপ অভিযোগ করেন, আগের সরকার বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে তিনি বলেন, বরগুনায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা গেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষতা অর্জন করলে তারা আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-1 আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার এবং পুলিশ সুপার কুদরত-ই-খোদাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন দুই দিকেই জোর দিয়ে সরকারের নতুন উদ্যোগের ইঙ্গিত দিলেন চিফ হুইপ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪