| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১২ জনের পরিচয় শনাক্ত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৪:৫৪:০৯:অপরাহ্ন  |  ৪৩৭৯১৬ বার পঠিত
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১২ জনের পরিচয় শনাক্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। রোববার (২২ মার্চ) ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩) ও সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩) রয়েছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিন্টুর স্ত্রী লাইজু আক্তার (২৬) এবং তার দুই শিশু সন্তান খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪) নিহতদের মধ্যে রয়েছেন। একই জেলার সদর উপজেলার মোক্তার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০)ও এ দুর্ঘটনায় প্রাণ হারান।

যশোরের চৌগাছা উপজেলার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫) নিহতদের তালিকায় রয়েছেন।

এছাড়া চাঁদপুরের কচুয়ার তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদর উপজেলার সায়েদা (৯), মাগুরার মোহাম্মদপুর উপজেলার ফসিয়ার রহমান (২৬) এবং চুয়াডাঙ্গার জীবননগরের সোহেল রানা (৪৬) নিহত হয়েছেন।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪