| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৪:২৪:৪৩:অপরাহ্ন  |  ৪৪২৩৩৩ বার পঠিত
যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

রিপোর্টার্স ডেস্ক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পাবে। রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি আমাদের হাতে নেই। পরিস্থিতি দীর্ঘায়ত হলে বাংলাদেশকেও এর প্রভাব মোকাবিলা করতে হবে।

তিনি আরও জানান, সামনে নতুন বাজেট আসছে। সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। অর্থনৈতিক সংকট থাকলেও সরকারের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী ও সচেতন থাকতে হবে। এসময় মন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মী, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪