| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে গণতন্ত্রকেই অস্বীকার করা: হুইপ রফিকুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৪:০৫:৩৩:অপরাহ্ন  |  ৪৪৮২০১ বার পঠিত
জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে গণতন্ত্রকেই অস্বীকার করা: হুইপ রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, জুলাই বিপ্লবকে অস্বীকার করা আসলে গনতন্ত্রকেই অস্বীকার করা।

কাজেই আমরা আশা করবো সরকার অনতিবিলম্বে গনভোটের রায় কার‌্যকর করার জন্য কার‌্যকরি উদ্যোগ গ্রহন করবে। কারন ফ্যাসিবাদি শাসনব্যাবস্থার বিলোপের জন্যই জুলাইয়ে বাংলাদেশের প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছেন, ৩৫ থেকে ৪০ হাজার মানুষ পঙ্গুত্ব বরন করেছেন।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালিন সরকারের একটি বড় অংশ, প্রশাসনের একাংশ, পাশ্ববর্তী দেশসহ বহু শক্তি এই নির্বাচনকে প্রভাবিত করে জামায়াতে ইসলামির বিজয়কে ঠেকানো হয়েছে। তারপরও জামায়াত শপথ নিয়ে সংসদে গিয়েছে, কারন নির্বাচন না মানার যে সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে চালু রয়েছে এ থেকে আমরা জাতিকে বের করে নিয়ে আসতে চাই।

রোববার (২২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের নায়েবে আমির এ্যাড. হেলাল উদ্দিন, জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম প্রমূখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪