| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিথ্যাচার নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে: রিজভী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৩:০৯:৪৩:অপরাহ্ন  |  ৪৪০৬২১ বার পঠিত
মিথ্যাচার নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে: রিজভী

রিপোর্টার্স ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচার করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ বহন করছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (২২ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী আরও বলেন, বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে, আর কথা বললে কাউকে গুম হওয়ার ভয় নেই। তিনি অভিযোগ করেন, এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরেছেন, দলটি সেই পথেই এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী দাবি করেন, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই। এসময় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪