| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১০:০৪:১৯:পূর্বাহ্ন  |  ৪৪০১৪০ বার পঠিত
কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

 কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দীর্ঘ ৫ ঘণ্টা অচল থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অবশেষে স্বাভাবিক হয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঢাকা অভিমুখী মেইল ট্রেনের সঙ্গে আটকে থাকা বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পরই ধীরে ধীরে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর ফলে অচলাবস্থা কাটিয়ে রেল যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) গভীর রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী “মামুন পরিবহন” বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সংস্থা ঝাঁপিয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪