| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাসমান সেতু ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৫

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৮:২৫:০২:পূর্বাহ্ন  |  ৪৫৪৩৩৫ বার পঠিত
ভাসমান সেতু ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে শতাধিক লোক নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এ সেতুটি ডুবে যায়। 

নিহতরা হলো-ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪) এবং জয়নালের ছেলে মিহাদ (১২)।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুটিতে অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে যায় এবং অনেকেই ব্রহ্মপুত্র নদে পড়ে যান। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকটি শিশু নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে একে একে পাঁচ শিশুর লাশ পাওয়া গেল। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদ জামান মিল্লাত। তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া গেছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় তাদের উদ্ধারে পরদিন ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের আনন্দের মধ্যেই এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪