| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন কাউকে না জানিয়েই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৪:৪২:৫০:পূর্বাহ্ন  |  ৪৬৯৩৯৪ বার পঠিত
ঈদের দিন কাউকে না জানিয়েই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ঈদের দিনে আকস্মিক পরিদর্শনে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি বিনা নোটিশে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। প্রথমেই তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং ঈদের দিনে রোগীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে কিনা তা যাচাই করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে হাসপাতালের মহিলা, পুরুষ ও লেবার ওয়ার্ড, বহির্বিভাগ এবং টিকিট কাউন্টারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্য মন্ত্রী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ পর্যন্ত সারাদেশে যতগুলো হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন, তার মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি সবচেয়ে বেশি স্বস্তি অনুভব করেছেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এখানে কর্মরত চিকিৎসক, নার্সসহ জনবলসংক্রান্ত সমস্যাগুলো অল্প সময়ের মধ্যেই সমাধান করে শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় মহিলা ওয়ার্ডে ভর্তি এক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন স্বাস্থ্য মন্ত্রী। এছাড়া হাসপাতালটিকে আরও ৫০ শয্যা বৃদ্ধি করে ১০০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য মন্ত্রী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়মিতভাবে হাসপাতালের কার্যক্রম তদারকির নির্দেশ প্রদান করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪