| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজাদপুরে যুবক খুন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ২৩:২৭:২৭:অপরাহ্ন  |  ৪৬৬৯৩৯ বার পঠিত
শাহজাদপুরে যুবক খুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।নিহত সোহেল (২৩) কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, নিহতকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঈদের দিনে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪