| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় ১৩ কোটি ২১ লাখ টাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ০৬:৪১:১৯:পূর্বাহ্ন  |  ৪৪৫৮৭৯ বার পঠিত
তিন দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় ১৩ কোটি ২১ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের একই সময়ের তুলনায় এবার যানবাহন পারাপার ও টোল আদায় উভয়ই বেড়েছে।

গত বছর ঈদুল ফিতরে তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল প্রায় ১২ কোটি ৭৮ হাজার টাকা। এবার সে তুলনায় যানবাহন সংখ্যা এবং আয়—দুটিই বৃদ্ধি পেয়েছে।

মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্ত করা দেশের দীর্ঘতম এই সেতুটি দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করেছে।

সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (RFID) ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হওয়ায় যানজট কমছে এবং যাত্রা আরও দ্রুত হচ্ছে।

অন্যদিকে, যমুনা সেতু দিয়ে ঈদের সময় একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় সেতুগুলোতে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, তবে উন্নত ব্যবস্থাপনার কারণে চলাচল তুলনামূলকভাবে নির্বিঘ্ন রাখা সম্ভব হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪