| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৯:১২:৩৭:অপরাহ্ন  |  ৪৪৬৯৩৩ বার পঠিত
দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩০ রমজান পূর্ণ করে আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিল, চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ আনন্দ ও উৎসবের পরিবেশে দিনটি উদযাপন করবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪