| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বৈঠক জয়শঙ্কর-রিয়াজ হামিদুল্লার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৬:২৬:৪৬:অপরাহ্ন  |  ৪৭২২৬২ বার পঠিত
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে  বৈঠক জয়শঙ্কর-রিয়াজ হামিদুল্লার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোমেটিক রিপোর্টার: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শুক্রবার  ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা। বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ জয়শঙ্কর লেখেন, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

এদিকে বৃহস্পতিবার ভারত জানায়, নিজস্ব চাহিদা, পরিশোধন ক্ষমতা এবং ডিজেলের প্রাপ্যতার ভারসাম্য বজায় রেখেই বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলির জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা করে চলেছে নয়াদিল্লি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪