| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ‘আঘাতের’ ভিডিও প্রকাশ করল ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৩:৩৪:১৪:অপরাহ্ন  |  ৪৪২৬৫৯ বার পঠিত
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ‘আঘাতের’ ভিডিও প্রকাশ করল ইরান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমান’এ আঘাত হেনেছে। হামলার ঘটনা ও ভিডিওটি সম্প্রতি প্রকাশ করেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, ঘটনার দৃশ্যাবলী ভিডিও আকারে তুলে ধরা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

যদি ঘটনার তথ্য সঠিক হয়, তবে এটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার ইতিহাসে প্রথম ঘটনা হবে। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলার এটি প্রথমবারের ঘটনার দাবিও করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪