| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১২:৩০:৫৩:অপরাহ্ন  |  ৪৪৭২৭৬ বার পঠিত
সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেন-এর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন, সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরদেহটি তার পরিবারকে হস্তান্তর করা হয়।

মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরের কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো হামলায় মোশাররফসহ মোট তিনজন প্রাণ হারান।

পরিবারের এক সদস্য জানান, জীবিকার সন্ধানে আট বছর আগে সৌদি আরব গিয়েছিলেন মোশাররফ। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে শেষ কথা বলেন।  হয়ে ওঠে পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪