| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:৩৩:৫০:পূর্বাহ্ন  |  ৪৪৪৮৮১ বার পঠিত
সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দল তারা যেন আমাদের ভালো কাজগুলোকে অ্যাড্রেস করে। সমালোচনা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ এবং সহযোগিতা করা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে গুম-খুন-জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করেছি এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করার মাধ্যমে সেখানে শপথ নিতে হবে এগুলার আলোচনা কখনো ছিলনা এবং নাইও। এই যে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক, আসলে খুব কঠিন বিতর্ক না। এই বিতর্কটা সংসদে প্রথম দিন ডিক্লেয়ার করা হয়েছে, পরের দিন আলোচনা করা হবে এবং পরের দিন আলোচনার মাধ্যমে অনেকটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আলোচনা হয়ে অটোমেটিক পার্লামেন্টের উত্থাপনের মধ্য দিয়ে হ্যাঁ, কার্যকারিতা শুরু হয়ে যাবে। সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।

এ সময় তিনি বলেন, বর্তমানে ১৮০ দিনের খাল খনন কাজ চলমান রয়েছে এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ হবে। আমরা ১ মাস পার করেছি, আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যটা যেমন আমরা সরকারি দল ধরতে হবে, তেমনি বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এড. হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪