| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢামেকে ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৬:৪৮:৫৩:অপরাহ্ন  |  ৪৪৮০৭৫ বার পঠিত
ঢামেকে ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দীর মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) এবং হাসেম খা তালুকদার (৬৪) নামে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনকেই অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এক ব্যক্তির মৃত্যু দুপুর একটার দিকে ঘটেছে, আর অপরজনের মৃত্যু তার প্রায় ১০ মিনিট পর।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃতদের মধ্যে হাসেম খা তালুকদার নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। অন্যজন পিন্টু কুমার ভারতের নাগরিক; তার বাবার নাম অলক কুমার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪