| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১২:৪৪:৫৯:অপরাহ্ন  |  ৪৫২১৭৫ বার পঠিত
রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামাণ্য হ্রাস পেতে পারে।

এতে আরও বলা হয়েছে, ঢাকায় সকাল ৬ টায় তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আদ্রতা ছিলো ৮৩ শতাংশ। গতকালের সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪