| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে আজ দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৯:৩২:১৭:পূর্বাহ্ন  |  ৪৫৪২২৫ বার পঠিত
ইরান থেকে আজ দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার: জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা ২০০ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে এসব বাংলাদেশিকে।

জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।

জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা–কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। দুই ধাপে প্রায় ৩০০ বাংলাদেশিকে ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪