| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০০:৪০:৪৩:পূর্বাহ্ন  |  ৫০১১২৩ বার পঠিত
১২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

বেনাপোল  প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮২টি শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিক্স পণ্য। এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪